শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি

 


সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী মু. তানভীর হায়দার প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন রাজারগল্লি, পায়রা, দর্শরদেউড়ি, সুবিদ বাজার, ফাজিলচিস্ত (আংশিক), দস্তিদার পুকুরপাড়, নূরানী, বনকলাপাড়া ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

Comments

Popular posts from this blog

বাসর রাত তাই চিৎকার করেনি ফুলি, র’ক্তক্ষরণেরই মৃ”ত্যু

গ্রেফতারের আগে কোথায় ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

ফের মাহির দেড় মিনিটের নতুন ভিডিও ভাইরাল