আবারও বিশাল বড় দুঃসংবাদ পেলেন শেখ হাসিনা

 


আবারও মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এবার হত্যাচেষ্টার অভিযোগ এনে সাবেক এই প্রধানমন্ত্রীসহ ৬১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে চোখ হারানো আবুল কালাম বাদী হয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

একই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দুলাল সরদার নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এই মামলাটি দায়ের হয়।

মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আন্দোলন দমন ও প্রাণহানির ঘটনায় শেখ হাসিনা ছাড়াও দলটির নেতাকর্মীসহ সাবেক এমপি-মন্ত্রীদের নামে একাধিক মামলা হয়।

সুুত্রঃ কালবেলা

Comments

Popular posts from this blog

এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ

বাসর রাত তাই চিৎকার করেনি ফুলি, র’ক্তক্ষরণেরই মৃ”ত্যু